সিটি অফ জয় তথা কলকাতা সব রকমের প্রস্তুতি সেরে ফেলল। আগামীকাল অর্থাৎ ১৩ নভেম্বর থেকেই চালু হতে চলেছে – ইন্ডিয়ান ওমেন্স লিগ। বৃহস্পতিবারে তা সরকারিভাবে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছে। কল্যাণীতে ওই প্রতিযোগিতা চলবে – ৫ ডিসেম্বর পর্যন্ত। ইন্ডিয়ান ওমেন্স ফুটবল লিগের দশম সংস্করণ এর প্রথম লেগ – আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে। প্রথম খেলায় – ইষ্টবেঙ্গল এফ সি ও গোকুলাম কেরালা এফ সি। এদিন সাংবাদিক সম্মেলনে গোকুলাম কেরালা এফ সি দলের অধিনায়ক বেবি লালছন্দম বলেন, – “প্রথম খেলায় মুখোমুখি ইষ্টবেঙ্গল। যদিও বিপরীত দলের শক্তি ও দুর্বলতা সম্পর্কে অবহিত। “উল্লেখ্য, ৮ টি দল যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। ৫৬ টি খেলা ইউটিউব মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। দলগুলো – ইষ্টবেঙ্গল এফ সি, গোকুলাম কেরালা এফ সি, কিকস্টার্ট ফুটবল ক্লাব – কর্ণাটক, সেতু এফ সি – মাদুরাই, নিতা ফুটবল অকাদেমি, গারোয়াল ইউনাইটেড ও যুব সঙ্ঘ এফ সি ও হপস এফ সি। প্রতিদিন সন্ধ্যায় ৭ টা নাগাদ খেলা আরম্ভ হবে। ১৩ নভেম্বর থেকে আরম্ভ হলে ও মাঝে রবিবার ১৫ ও ২২ এবং ২৫ ও ২৯ তারিখ খেলা বন্ধ থাকবে। ক্রীড়াসূচি অনুসারেই – ২০ ও ২৭নভেম্বর ও ৪ ডিসেম্বর আবার দুটি করে খেলা রয়েছে। এককথায়, আগামী ৫ সপ্তাহ ধরেই চলবে মহিলা ফুটবলের এই লিগের পর্যায়ক্রমিক খেলা।











