১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ০২ জুন ২০২৬
১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ০২ জুন ২০২৬

কটকে মাছের বাজারে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই

High News Digital Desk:

ভয়াবহ আগুন লাগল ওড়িশার কটকে। সোমবার ভোররাতে কটকের লিঙ্ক রোড ডেইলি মার্কেটের মাছের বাজার অংশে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

দমকল অফিসার প্রশান্ত কুমার দল বলেন, “ভোররাত ৩টে নাগাদ আমরা কটক লিঙ্ক রোডের ডেইলি মার্কেটে অবস্থিত মাছের বাজারে আগুন লাগার খবর পাই। এখানে মোট ৮টি ফায়ার টেন্ডার এবং ৫০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়। আগুন নেভানোর কাজ এখনও চলছে। এই মুহূর্তে কোনও বিপদ নেই। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হবে।”

ডেপুটি ফায়ার অফিসার অবনী কুমার সোয়াইন বলেন, “আমরা ভোররাত ৩টে নাগাদ খবর পাই, লিঙ্ক রোডের মাছের বাজারে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখতে পাই, মাছের বাজার এবং পাশের একটি ভবনে আগুন লেগেছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা হয়েছে, কোনও সমস্যা নেই।

Scroll to Top