রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্যারা এশিয়ান গেমস দল দেশের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরেছে, যেখানে ক্রীড়াবিদরা ৫ হাজার বছরের সভ্যতা থেকে নেওয়া মোটিফের ওপর ভিত্তি করে ডিজাইন করা আনুষ্ঠানিক ব্লেজার পরিধান করেছিলেন।
অনুষ্ঠানে ১০০ জনেরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন, যাঁদের নেতৃত্বে ছিলেন প্যারালিম্পিক পদকজয়ী স্প্রিন্টার সিমরান শর্মা ও ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগত।
প্রত্যেক ক্রীড়াবিদের পরিহিত ব্লেজারগুলোতে সিন্ধু উপত্যকার প্রাচীন সীলমোহর থেকে অনুপ্রাণিত ছাপ দেখা যায়, যা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটির সঙ্গে যুক্ত লিপি এবং শৈল্পিক প্রতীকগুলোকে প্রতিফলিত করে।
ডিজাইনটিতে কলারের উপর ‘সপ্তসিন্ধু’-র উল্লেখ ছিল। একই সাথে ব্লেজারটির সামনের পকেটেও ভারতীয় পতাকা স্থান পেয়েছিল।
“টিম ইন্ডিয়া শুধু আনুষ্ঠানিক পোশাক পরেই মাঠে নামেনি তারা ৫ হাজার বছরের সভ্যতাকে ধারণ করেছে। ভারতীয় দলের আনুষ্ঠানিক ব্লেজারটি আমাদের ঐতিহ্যের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি,” প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া একটি বিবৃতিতে বলেছে।
ভারত এই গেমসে ২৮১ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠিয়েছে, যা ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। গেমসে ৪৫টি দেশের প্রায় ৩ হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। ভারতীয় দলে ১৬৮ জন ক্রীড়াবিদ রয়েছেন, যাদের মধ্যে ১১২ জন পুরুষ এবং ৫৬ জন মহিলা, যারা ১১টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।












