২৫ চৈত্র ১৪৩২ শুক্রবার ১০ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২ শুক্রবার ১০ এপ্রিল ২০২৬

উত্তরাখণ্ডের উপত্যকায় পাহাড়ি ধস, ক্ষতিগ্রস্ত সেতু পুনর্নির্মাণে যুদ্ধকালীন প্রস্তুতি

High News Digital Desk:

উত্তরাখণ্ডের সীমান্তবর্তী নিতি উপত্যকায় বৃহস্পতিবার রাতে এক বিশাল পাথর ধসে পড়ায় পাংতি সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই অঞ্চলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

বর্ডার রোড অর্গানাইজেশন দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য যুদ্ধকালীন তৎপরতায় নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেছে। জেলা প্রশাসন জানান ,বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে , ভাপকুণ্ডের কাছে পাহাড়ি ধসে বিশাল আকৃতির পাথর পড়ে সেতুটি ভেঙে গেছে, ফলে ওই এলাকায় যান চলাচল ব্যবস্থা ব্যাহত হয়েছে। তবে দ্রুত নতুন সেতুর নির্মাণকাজ শুরু করেছে, যাতে শীঘ্রই যান চলাচল পুনরায় স্বাভাবিক করা যায়।

Scroll to Top