ইজরায়েলের পার্লামেন্ট বা ২৬তম নেসেট নির্বাচনের ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জেরুসালেমের গিনোনিম স্কুলের ভিআইপি পোলিং বুথে পৌঁছে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে দেশের গুরুত্বপূর্ণ এই সাধারণ নির্বাচনে ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ চোখে পড়ছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত দেশজুড়ে মোট ৩১.৫ শতাংশ ভোট পড়েছে।
সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণে দেশের ৭৩ লক্ষেরও বেশি নাগরিক অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সাম্প্রতিক যুদ্ধকালীন প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে এই নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও নির্ণায়ক হিসেবে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের সঙ্গে বিরোধী দলগুলির জোর টক্কর চলছে, যার ফলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ও সম্ভাব্য সরকার গঠনের সমীকরণ ঘিরে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।










