৫ ফাল্গুন ১৪৩২ শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২ শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আর এক দিন, মঙ্গলবারই শেষ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ

High News Digital Desk:

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর থেকেই নতুন সরকারের শপথ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংসদদের শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচন করা হবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত নেতা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি উপস্থাপন করবেন।

রাষ্ট্রপতির আমন্ত্রণে শপথ গ্রহণের মাধ্যমে নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে। আর এভাবেই নতুন সরকার গঠন করা হবে। অন্যদিকে, মঙ্গলবার নতুন সরকার গঠন পর্যন্ত অফিস করতে পারবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সে হিসেবে মঙ্গলবার হচ্ছে বর্তমান সরকারের শেষ কার্যদিবস।

Scroll to Top