২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আনাজ ও সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার পরিদর্শন

High News Digital Desk:

 

মুখ্যমন্ত্রীর ক্ষোভেই ফের তৎপরতা| এবার শাকসবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে মাঠে টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ| বুধবার কড়া নজরদারি চালানো হল কলকাতার একাধিক বাজারে| একশ্রেণির অসাধু ব্যবসায়ীকে বাগে আনতেই এই তৎপরতা|

সবজির অগ্নিমূল্য নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী| তাঁর নির্দেশের পর ২৪ ঘণ্টাও কাটল না| বাজারে বাজারে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা| কোলে মার্কেট সহ কলকাতার একাধিক বাজার পরিদর্শন করলেন তাঁরা|

আলু, পিঁয়াজ ও বিভিন্ন সবজির মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রশাসনকে কতটা সজাগ করেছে, এ যেন তারই খণ্ডচিত্র| আনাজের দাম বাড়লেও কৃষকরা কিছুই পাচ্ছেন না বলে নবান্নের বৈঠকে মন্তব্য করেন রুষ্ট মমতা| কৃষি বিপণন দফতরের উদ্দেশে তাঁর নির্দেশ ছিল রাজ্যের কৃষকদের থেকে পিঁয়াজ কেনার| মহারাষ্ট্রের নাসিকের পরিবর্তে রাজ্যের পিঁয়াজ বাজারে বেশি পরিমাণে আনলে স্থানীয় কৃষকরা আর্থিক ভাবে উপকৃত হবেন| পাশাপাশি, পিঁয়াজের উচ্চমূল্যও নিয়ন্ত্রণে আনা যাবে| কেননা, সেক্ষেত্রে পরিবহণে খরচা কমবে| এই ছিল মুখ্যমন্ত্রীর যুক্তি| এছাড়া মূল্যবৃদ্ধি রুখতে রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী|

কথা মতো ৱুধবারই বাজার পরিদর্শনে নামলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা| প্রথমে ভিআইপি মার্কেটে নজরদারি চালান তাঁরা| পরে কোলে মার্কেট পরিদর্শন করেন| টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, শুধু ৱুধবারই নয়, বাজার পরিদর্শন চলবে বৃহস্পতিবারও|

Scroll to Top