১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ০৩ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ০৩ জুন ২০২৬

আইপিএলে গুজরাটকে হারিয়ে জয়ী বেঙ্গালুরু, পরপর দু’বার খেতাব জয়

High News Digital Desk:

ফের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দু’বার খেতাব জিতল আরসিবি।

রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আরসিবি-র হাতেই। ব্যাটে-বলে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুবমান গিলদের ৫ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়ল আরসিবি। পরপর দু’বার আইপিএল জয়ের কৃতিত্ব অর্জন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানে শেষ হয় গুজরাটের ইনিংস। ১৫৬ রান তাড়া করতে নেমে আরসিবি তাদের চেনা আক্রমণাত্মক রণকৌশল থেকে একচুলও নড়েনি। গতবার আইপিএল জিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার নিজেদের সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল। আর সেই সাফল্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই। বিরাট কোহলি।

Scroll to Top