২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬

অবিলম্বে মেটাতে হবে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা : সুপ্রিম কোর্ট

High News Digital Desk:

অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি থাকবেন এই কমিটিতে। তাঁরাই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় স্থির করবেন। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার। ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ সর্বোচ্চ আদালতের।

পুরনো রায়ই বৃহস্পতিবার বহাল রইল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে। সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল নিয়ে অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার।

Scroll to Top