২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬
২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

বিরাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যদুবাবুর বাজার প্রায় ভস্মীভূত

High News Digital Desk:

উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির যদুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার ভোর রাতে, আনুমানিক রাত দেড়টা নাগাদ হঠাৎই বাজারের একাংশ থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার নেয়। বাজারের মোট ১৮৯টি দোকানের মধ্যে হাতে গোনা দু-চারটি দোকান বাদে প্রায় সবকটি দোকানই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে দমকল বিভাগের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় সকাল প্রায় ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের মাছ, মাংস, সবজি ও মুদি দোকানসহ অধিকাংশ দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক অনুমান অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।উল্লেখযোগ্য বিষয় হল, ২০০১ সাল নাগাদ এই যদুবাবুর বাজারেই একবার ভয়াবহ আগুন লেগেছিল। সেই সময় গোটা বাজার নতুন করে নির্মাণ করা হয়। প্রায় দুই দশকেরও বেশি সময় পর ফের একই বাজারে আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও হতাশা চরমে। বহু বছরের পুরনো এই বাজার এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Scroll to Top