৮ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
৮ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

বুধবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

High News Digital Desk:

বুধবার থেকে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। এদিন হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির পাশাপাশি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূমেও।

বুধবার ও বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই দু’দিন সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সে সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও বৃষ্টি সেভাবে ঝোড়ো ব্যাটিং করেনি এখনও। জেলায় জেলায় মাঝারি বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Scroll to Top