২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমান ফিরলো দিল্লি

High News Digital Desk:

বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমানকে ফিরিয়ে আনা হলো দিল্লিতে। অগ্ন্যুৎপাতের কারণে ফ্লাইটটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দিল্লিতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এয়ার ইন্ডিয়ার তরফে জানা গেছে, বুধবার দিল্লি থেকে বালিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2145-কে বালির বিমানবন্দরের কাছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে নিরাপত্তার স্বার্থে দিল্লিতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে এবং সমস্ত যাত্রীকে নিরাপদে নামানো হয় বলে জানা যাচ্ছে।

Scroll to Top