১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ পাক সেনার, জবাব ভারতেরও

High News Digital Desk:

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ অব্যাহত পাক সেনার। আজ ভোররাতে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে গোলাবর্ষণ শুরু করে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

জানা গেছে, মধ্যরাতের পর (বৃহস্পতিবার ভোররাতে) কর্ণাহ সেক্টরের জনবসতি এলাকাগুলি লক্ষ্য করে গোলা ও মর্টার নিক্ষেপ করেছে পাকিস্তানি সেনা। যার যথাযোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত। প্রতিবারই রাতের অন্ধকারে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আর ভারতও যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে। উল্লেখ্য, বুধবার ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানি সেনাবাহিনী গোলাবর্ষণ শুরু করার পর কর্ণাহর বেশিরভাগ নাগরিক নিরাপদ স্থানে চলে গেছেন।

Scroll to Top