৫ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

উয়েফা নেশন্স লিগ: ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পর্তুগাল ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে জার্মানির মুখোমুখি

High News Digital Desk:

নাটকীয়তায় ঠাসা ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জিতে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে চলে গেল পর্তুগাল। লিসবনে রবিবার রাতে শেষ আটের ফিরতি লেগের ম্যাচটি ৫-২ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে সেমি ফাইনালে পা রাখল প্রথম আসরের চ্যাম্পিয়নরা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা। ম্যাচের শুরুতে ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারতো পর্তুগাল। কিন্তু রোনাল্ডোর পেনাল্টি সেভ করে দেন ডেনমার্কের গোলরক্ষক। তবে পর্তুগালের গোল পেতে দেরি হয়নি। ৩৮ মিনিটে অ্যান্ডারসেনের গোলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে পর্তুগাল ।

তবে দ্বিতীয় হাফে আবারও গোল শোধ করে দেয় ডেনমার্ক। দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে যায়। ৫৬ মিনিটে ক্রিস্টেনসেন গোল করেন ডেনমার্কের হয়ে। ম্যাচের ৭২ মিনিটে রোনাল্ডো আবার গোল করে পর্তুগালকে লিড এনে দেন। যা ক্যারিয়ারে তার ৯২৯তম গোল হয়ে গেল। নাটকের এখানেই শেষ নয়। ৭৬ মিনিটেই এরিকসেনের গোলে আবার সমতায় ফেরে ডেনমার্ক।এরপর ৮৬ মিনিটে পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করেন ট্রিনকাও। নির্ধারিত সময় শেষে ৩-২ গোলে পর্তুগাল জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা থাকায় ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। আর এই অতিরিক্ত সময়েই পর্তুগাল বাজিমাত করে।

নির্ধারিত সময়ের শেষে দিকে রোনাল্ডোকে তুলে নিয়ে কোচ তার বদলি হিসেবে নামান গোনকালো রামোসকে। অতিরিক্ত সময়ের প্রথমেই আবারও গোল করেন ট্রিনকাও। এরপর ১১৫ মিনিটে ডেনমার্কের বিরুদ্ধে শেষ গোলটি করেন রোনাল্ডোর বদলি নামা রামোস। এই গোলে ৫-৩ গোলে জিতে নেশন্স লিগের সেমিফাইনালে পৌঁছে যায় পর্তুগাল। সেমিতে তাদের প্রতিপক্ষ এখন জার্মানি।

Scroll to Top