২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬
২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিতেই গরম থেকে স্বস্তি

High News Digital Desk:

উষ্ণ ও আর্দ্র আবহাওয়া গরমের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। তাপমাত্রার ওঠানামাও অব্যাহত, এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। এর ফলে তাপমাত্রাও বেশ কিছুটা কমতে পারে, ফিরতে পারে স্বস্তি। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি।

চলতি সপ্তাহেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী দাপট দেখিয়ে গরমকে ঠান্ডা করতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। হাওড়া, হুগলি-সহ বাকি জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

Scroll to Top