৫ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গমের তীরে আস্থার জনসমুদ্র! প্রয়াগরাজে পুণ্যস্নান ১৫ কোটির বেশি ভক্তের

High News Digital Desk:

উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের ১৬-তম দিনে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করে পুন্য অর্জন করলেন বিপুল সংখ্যক ভক্তরা। কনকনে শীতকে উপেক্ষা করেই, মঙ্গলবার ভোররাত থেকে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন ভক্তরা। এযাবৎ ১৫ কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন।

মঙ্গলবার সকালে সকালে উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারই (সকাল ৮টা পর্যন্ত) ৩৫.৫০ লক্ষের বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৫ কোটিরও বেশি ভক্ত পুণ্যস্নান করেছেন। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা চলবে ৪৫-দিন ধরে।

Scroll to Top