২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সায়নী ঘোষকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  মঙ্গলবারেই ইডির তরফে নোটিস পেয়েছেন সায়নী ঘোষ। শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তলব করল ইডি। কুন্তলকে জেরার পর সায়নীর নাম আগেই জানতে পেরেছিলেন গোয়েন্দারা। গোয়েন্দাদের হাতে এসেছে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাট। আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারাতাঁকে সেই সংক্রান্ত প্রশ্নই করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কুন্তলের সঙ্গে ছবি প্রসঙ্গে এর আগে অবশ্য় সায়নী জানিয়েছেন , “অনেকেই এসে আমার সঙ্গে ছবি তোলেন।  সবাইকে চেনা সম্ভব নয়। তবে কুন্তল আমাদের যুব সংগঠনে রয়েছেন। তাই ওঁকে আমি চিনি।”

 

 

Scroll to Top