৯ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ২৫ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ২৫ নভেম্বর ২০২৬

জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র

High News Digital Desk:

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের দশম মিনিটে গোল পায় আর্সেনাল। ননি মাদুয়েকের পাস গোলটি করেন ইয়োকেরেশ।

দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো করে ডর্টমুন্ড এবং ৫৫ মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে ডিফেন্ডার গাব্রিয়েলকে কাটিয়ে বল জালে পাঠান মাক্সিমিলিয়ান বাইয়া।

ম্যাচে সামগ্রিকভাবে আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। ৬৩ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য ৩০ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে মিকেল আর্তেতার দল। আর জার্মান ক্লাবটির ১৩ শটের চারটি লক্ষ্যে ছিল।

পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে আর্সেনাল। আর তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে ডর্টমুন্ড।

Scroll to Top