পবিত্র কার্তিক পূর্ণিমা এবং দেব দীপাবলি উপলক্ষ্যে মঙ্গলবার দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী এই পবিত্র উৎসবের নিঃস্বার্থ সেবার বার্তার কথা তুলে ধরেন এবং সকলের জীবনে শ্রদ্ধা, বিশ্বাস ও ইতিবাচকতার কামনা করেন।
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “কার্তিক পূর্ণিমা ও দেব দীপাবলি উপলক্ষ্যে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসব নিঃস্বার্থ সেবার বার্তা বহন করে। পবিত্র স্নান, দান ও পুণ্যকর্ম এবং দীপদান সমৃদ্ধ এই ঐতিহ্য সকলের জীবনে শ্রদ্ধা, বিশ্বাস এবং ইতিবাচকতা নিয়ে আসুক। এটিই আমার আন্তরিক কামনা।”












