৪ অগ্রহায়ণ ১৪৩৩ শনিবার ২০ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ শনিবার ২০ নভেম্বর ২০২৬

থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

High News Digital Desk:

পুলিশকে হুমকি মামলায় গিরিশপার্ক থানায় হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে দুপুর ১টায় থানায় পৌঁছোন তিনি।

অভিষেকের আগমনের আগেই থানা চত্বরে ভিড় জমিয়েছিলেন মমতা তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

সাংসদ পৌঁছোনোর পর তাঁর সমর্থনে স্লোগানও দিতে দেখা যায় অনুগামীদের। শুক্রবার বৃষ্টি মাথায় ঘড়ির কাঁটায় পৌনে একটা নাগাদ থানায় পৌঁছন অভিষেক। বাইরে ছাতা মাথায় অপেক্ষায় অনুগামীরা। ছিলেন উপাসনা চৌধুরীও।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ তাঁর মতো বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করছে। পরে সরকার বদল হলে সেসব পুলিশ অফিসারদের তিনি দেখে নেবেন বলে কড়া হুঁশিয়ারি দছন।

ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ তাঁর মতো বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করছে। পরে সরকার বদল হলে সেসব পুলিশ অফিসারদের তিনি দেখে নেবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন।

এনিয়ে ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের করেছিলেন এক মহিলা।

সেই মামলার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সন্ধ্যায় মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের বাড়িতে যায় পুলিশ। তাঁকে আজ অর্থাৎ ২০ নভেম্বর হাজিরার নোটিস ধরানো হয়। দুপুর ১টা নাগাদ অভিষেককে গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই থানায় পৌঁছন অভিষেক।

Scroll to Top