শুক্রবার দিল্লিতে প্রথম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করছে ভারত। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই বহুপাক্ষিক অনুষ্ঠানে পাকিস্তান-সহ এসসিও-র সমস্ত সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংস্থার পর্যবেক্ষক দেশ এবং সংলাপের অংশীদারদেরও এতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সন্ধ্যায় এর উদ্বোধন করবেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যম এক্স-এ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এতে সংস্থার সমস্ত সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। জয়সওয়াল বলেন, এসসিও-র পর্যবেক্ষক দেশ এবং সংলাপের অংশীদারদেরও এতে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্দেশ্য হলো, এসসিও-র সদস্য দেশ এবং অন্যান্য অংশীদারদের সিভিলাইজেশন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য একটি বহুপাক্ষিক মঞ্চ প্রদান করা।










