প্রথম ইনিংসে ৪০০ রান করেও জোহানেসবার্গ টেস্টে বিপদের মধ্যে আছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৫৭ রান করায় বাংলাদেশ ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছে ১০০ রান ৫ উইকেট হারিয়ে। আলোর স্বল্পতায় চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশ এখনও ৫৭ রানে পিছিয়ে। হাতে রয়েছে মাত্র পাঁচ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানের মধ্যে আউট হন তানজিদ হাসান তামিম (৪) ও মুমিনুল হক (১)। দু’জনকে ফেরান মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা।
এরপর নাজমুল হোসেন শান্ত (১১) ও মাহফিজুল ইসলাম রবিন (৩২) আউট হন। রবিনের সঙ্গে ৩১ রানের জুটি গড়েছিলেন শান্ত। পরে তাওহীদ হৃদয়কে (২৩) ফিরিয়ে দিয়ে বাংলাদেশের বিপদ আরও বাড়ান রাবাদা। দিন শেষে লিটন দাস ১২ এবং মুশফিকুর রহিম রয়েছেন ৫ রানে অপরাজিত।











