কোস্টা রিকাকে উড়িয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির দল। আগের দিন উরুগুয়ের বিপক্ষে হারের ঝাঁজ মেটাল কোস্টারিকাকে গুনে গুনে সাত গোল দিয়ে। কর্দোবায় মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ভারতীয় সময় বুধবার সকালের প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেস, নিকো পাহ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি করেছেন আলেক্সিস মাক আলিস্তের।
ম্যাচের লিওনেল স্কালোনি দলে একাধিক পরিবর্তন আনেন এবং নতুন খেলোয়াড়দের পরখ করে দেখেন। মূলত কোচ হিসেবে নতুন মেয়াদে দলকে পুনর্গঠনের যে প্রক্রিয়া তিনি শুরু করেছেন, তারই অংশ হিসেবে এই পরীক্ষা-নিরীক্ষা চালান তিনি। এই জয়ের মধ্য দিয়ে বছর শেষ করল বিশ্বকাপের রানার্সআপরা।










