১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬

কলকাতায় বইয়ের স্টল বসানো নিয়ে পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের ধস্তাধস্তি, আটক প্রায় ৪০ জন বিক্ষোভকারী

High News Digital Desk:

c গত চার বছর ধরে পুরসভার বৈধ অনুমতি থাকা সত্ত্বেও এদিন পুলিশ তাদের বুকস্টল বসাতে বাধা দিয়েছে— এই অভিযোগ তুলে রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ দেখান বাম ছাত্র সংগঠন এসএফআই-এর কর্মী-সমর্থকরা। প্রতিবাদে তাঁরা প্রায় ৪০ মিনিট ধরে ব্যস্ত রাস্তা অবরোধ করে রাখেন, যার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবরোধ তুলতে পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশকর্মীদের তুমুল বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। এই ধস্তাধস্তির জেরে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৪০ জন এসএফআই কর্মী-সমর্থককে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

আন্দোলনরত এসএফআই নেতাদের দাবি, বিগত চার বছর ধরে তাঁরা পুরসভার অনুমতি নিয়েই নির্ধারিত জায়গায় বইয়ের স্টল বসিয়ে আসছেন এবং এর ফলে সাধারণ মানুষ বা যান চলাচলের কখনোই কোনো অসুবিধা হয়নি। তা সত্ত্বেও এদিন পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্টল বসাতে বাধা দিয়েছে। পুলিশি বাধার প্রতিবাদে এদিন রাস্তার ওপরই ব্যানার পেতে বই সাজিয়ে বসে পড়েন ছাত্র সংগঠনের সদস্যরা। অন্যদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে যে ফুটপাথ ও রাস্তা আটকে সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটিয়ে কোনও স্টল বসানো যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে সংশ্লিষ্ট এলাকা।

Scroll to Top