৪ অগ্রহায়ণ ১৪৩৩ শনিবার ২০ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ শনিবার ২০ নভেম্বর ২০২৬

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম ওডিআই: আর্শদীপ ও সিরাজের নৈপুণ্যে ৩-১এ সিরিজ জিতল ভারত

High News Digital Desk:

ভারত ২২ রানে নিউ জিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিল। এর মাধ্যমে ভারত ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসদের টানা সাত বছরের ১১টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জয়ের ধারাও ভেঙে দিয়েছে।

২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউ জিল্যান্ড ১৮৭ রানে অলআউট হয়ে যায় । নিউ জিল্যান্ডের ডিন ফক্সক্রফট ৩১ সর্বোচ্চ স্কোরার হন। ভারতের হয়ে অর্শদীপ সিং তিনটি ও মোঃ সিরাজ দুটি উইকেট নেন। যশ ঠাকুরও দারুণ বোলিং করে নিজের ১০ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নেন।

এর আগে, সিরাজ ও অর্শদীপ সিং মাত্র ১০ বলে ২৬ রানের একটি উদ্যমী ১০ উইকেটের জুটি ভারতকে ২০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেছিলেন। ভারতের ইনিংসে সর্বোচ্চ স্কোরার ছিলেন অক্ষর প্যাটেল (৪৬) এবং ঈশান কিষাণ (৪৬)।অন্যদিকে জ্যাকব ডাফি এবং মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নিয়ে ভারতের ব্যাটিংকে নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু শেষ হাসি হেসে ভারতের বোলাররাই সিরিজ-নির্ধারক জয়টি সম্পন্ন করেন। অর্শদীপ সিং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর থেকে ওয়েলিংটনে।

Scroll to Top