২৮ কার্তিক ১৪৩৩ শনিবার ১৪ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ শনিবার ১৪ নভেম্বর ২০২৬

নেশন্স লিগ: ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

High News Digital Desk:

ক্রোয়েশিয়াকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল ইংল্যান্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ২-১ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

প্রথমার্ধে মর্গ্যান রজার্সের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর সমতা টানেন পেতার সুচিচ। তবে এর কয়েক মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কেইন। এ দিন এই গোল করে পিটার শিল্টনকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন কেইন, ১২৬টি।

এই জয়ে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। একই সময়ে আরেক ম্যাচে চেকিয়াকে ২-০ গোলে হারানো স্পেন শতভাগ সাফল্যে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

ক্রোয়েশিয়ার পয়েন্ট ৩, চেকিয়ার পয়েন্ট শূন্য। আগামী রবিবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে স্পেনের মাঠে খেলবে ইংল্যান্ড।

Scroll to Top