১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে হারিয়ে সেমি-ফাইনালে ভারত

High News Digital Desk:

সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল ভারত। পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা।রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল ভারত।

ভারতের সাথে সেমি-ফাইনালে উঠেছে পাকিস্তানও। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারানো পাকিস্তান ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়েছে। টানা দুই হারে সাফের দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।৩৮ মিনিটে ভারতের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সুহাইল ভাট।

Scroll to Top