১৯ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

High News Digital Desk:

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সতর্কতা নেই। এরপর আগামী ৯ নভেম্বর থেকে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত রাতের তাপমাত্রায় সামান্য পতনের ইঙ্গিত। ভোরের দিকে ফাঁকা এলাকায় হালকা কুয়াশা, হেমন্তের পরশ। বৃহস্পতিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। মনোরম হেমন্তের আবহাওয়া তৈরি হবে। কলকাতায় আগামী রবিবার পর্যন্ত রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের শুরুতেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো পর্যন্ত তাপমাত্রার ধীরে ধীরে পরিবর্তন হতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা নামতে পারে। ফলে রাতের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি মিলতে পারে।

উত্তরবঙ্গেও বৃহস্পতিবার মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Scroll to Top