১৮ কার্তিক ১৪৩৩ বুধবার ০৪ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ বুধবার ০৪ নভেম্বর ২০২৬

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, ৯ নভেম্বর ফের বৃষ্টির পূর্বাভাস

High News Digital Desk:

কলকাতা ও পার্শ্ববর্তী উপকূলীয় জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এরপরই আবহাওয়ায় বদল ঘটতে চলেছে। ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে রাতের পারদ অর্থাৎ ন্যূনতম তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এর ফলে ভোরের দিকে হালকা শীতের আমেজ মিললেও, রাজ্যে পাকাপাকিভাবে শীতের প্রবেশ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া দফতর।

এদিকে, ৮ নভেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার পর ৯ নভেম্বর থেকে উপকূল সংলগ্ন জেলাগুলিতে পুনরায় বৃষ্টি হতে পারে। ওই দিন কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন শুষ্ক ও রোদঝলমলে আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Scroll to Top