১৭ কার্তিক ১৪৩৩ বুধবার ০৩ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ বুধবার ০৩ নভেম্বর ২০২৬

এভারেস্ট বেস ক্যাম্পে দু’টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক বিদেশির

High News Digital Desk:

নেপালে এভারেস্টের বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বিদেশি নাগরিকের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। মঙ্গলবার সকাল সওয়া আটটা নাগাদ (নেপালের স্থানীয় সময় অনুযায়ী) নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় একই সময়ে অবতরণ করার চেষ্টা করছিল দু’টি হেলিকপ্টার। সেই সময় দু’টির মধ্যে সংঘর্ষ হয়। সোলুখুম্বু পুলিশ প্রধান মৌসুম তামাং জানিয়েছেন, সংঘর্ষ হওয়া হেলিকপ্টারগুলি ফিশ টেইল এয়ার ও ডাইন্যাস্টি এয়ারের।

সোলুখুম্বু জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক বিদেশি নাগরিকের। তবে তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। তিনি কোন দেশের নাগরিক, তা-ও এখনও জানায়নি নেপালের স্থানীয় প্রশাসন। আহতকে হেলিকপ্টারে চাপিয়ে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব নেপালের কোশী প্রদেশের সোলুখুম্বু জেলার ফেরিচে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩৭১ মিটার উঁচুতে অবস্থিত। হিমালয় ঘেরা এই গ্রামে মূলত শেরপাদের বাস। এই জায়গা থেকে অনেক পর্যটক এভারেস্টের বেসক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেন।

Scroll to Top