১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

শাহরুখের জন্মদিনে ‘মন্নত’-এর সামনে অনুরাগীদের ভিড়, কড়া নিরাপত্তা মুম্বই পুলিশের

High News Digital Desk:

সোমবার শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে তাঁর বান্দ্রার বাসভবন ‘মন্নত’-এর সামনে ভিড় জমালেন অসংখ্য অনুরাগী। প্রিয় অভিনেতার এক ঝলক দেখার আশায় সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীরা সেখানে আসতে শুরু করেন।

অনুরাগীদের ভিড় সামাল দিতে মুম্বই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। বাড়ির সামনে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েনের পাশাপাশি করা হয়েছে ব্যারিকেডিং। ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়িতেও তল্লাশি চালানো হয়। পরিস্থিতির উপর নজর রেখে ভিড় নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর ছিলেন পুলিশ আধিকারিকরা।

প্রতি বছরই শাহরুখের জন্মদিনকে কেন্দ্র করে ‘মন্নত’-এর সামনে উৎসবের আবহ তৈরি হয়। অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দূরদূরান্ত থেকে অনুরাগীরা ভিড় করেন। অনেক সময় বাড়ির বারান্দায় এসে অনুরাগীদের অভিবাদন জানান শাহরুখ। তাঁদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। এবারও বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে আগে থেকেই নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ।

অন্যদিকে, শাহরুখের আগামী ছবি ‘কিং’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় তৈরি এই ছবির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব সামলাবে ‘ফার্স’। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সিইও ভেঙ্কি মাইসুর জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সংস্থার অভিজ্ঞতা ও বিস্তৃত যোগাযোগ ছবিটিকে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।

Scroll to Top