১৩ কার্তিক ১৪৩৩ শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

শুক্রবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

High News Digital Desk:

শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এ দিন কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। এর জেরে নিচু এলাকায় জল জমা এবং কৃষিজমিতে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে। এ দিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে মঙ্গলবার মূলত শুষ্ক আবহাওয়া থাকবে ।

এদিকে, শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। এ দিন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

Scroll to Top