১৩ কার্তিক ১৪৩৩ শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

রাথনায়াকের সেঞ্চুরিও জেতাতে পারল না শ্রীলঙ্কাকে

High News Digital Desk:

সপ্তাহখানেক আগে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩০ রান তাড়ায় শ্রীলঙ্কার রেকর্ডগড়া জয়ের নায়ক ছিলেন পভন রাথনায়াকে। ওই ম্যাচে রাথনায়াকে করেছিলেন ১৩০ রান। সেই ইংল্যান্ড বৃহস্পতিবার তাদের দেয় ৩৮৭ রানের লক্ষ্য। রান তাড়ায় রাথনায়াকে ঝোড়ো সেঞ্চুরি করেন। কিন্তু তার ৭৭ বলের ১১৮ রানের ইনিংস শ্রীলঙ্কাকে জেতাতে পারেনি।

গাদ্দাফি স্টেডিয়ামে ২৯ বল বাকি রেখে শ্রীলঙ্কাকে ৩৩১ রানে অলআউট করে ইংল্যান্ড জিতেছে ৫৫ রানে। তবে ত্রিদেশীয় সিরিজে প্রথম পাওয়া এই জয় ইংল্যান্ডের কাছে ছিল সান্ত্বনাস্বরূপ। আগের তিন ম্যাচের তিনটিতেই হেরে ফাইনাল থেকে ছিটকে যায় তারা। ৩১ অক্টোবরের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এদিন ইংল্যান্ড বড় সংগ্রহ পায় বেন ডাকেটের সেঞ্চুরিতে। তার ১৩২ বলে ১৬৭ রানের ইনিংসে বড় সঙ্গ দেন ৭৪ রান করা টম ব্যান্টন।

Scroll to Top