২ কার্তিক ১৪৩৩ সোমবার ১৯ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ সোমবার ১৯ অক্টোবর ২০২৬

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৯ উইকেটে হারালো জিম্বাবুয়েকে

High News Digital Desk:

ভারত বনাম জিম্বাবুয়ে মহিলা ক্রিকেট দলের মধ্যে চলতি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটির প্রথম দুটি ম্যাচে ভারত জয় পেয়েছে। রবিবার রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে

৯ উইকেটে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারতের মেয়েরা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০২ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন চিপো মুগেরি-তিরিপানো। ভারতের নিকি প্রসাদ ৭ রানে ২টি উইকেট নেন।

১০৩ রান তাড়া করতে নেমে ওপেনার শেফালি বর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। শেফালি মাত্র ২৫ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন। অধিনায়ক স্মৃতি মান্ধানা ২৫ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন।

ম্যাচের সেরা হয়েছেন শেফালি বর্মা।

Scroll to Top