১ কার্তিক ১৪৩৩ সোমবার ১৮ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ সোমবার ১৮ অক্টোবর ২০২৬

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান রাজ্যপাল আর এন রবি।

High News Digital Desk:

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান রাজ্যপাল আর এন রবি। রবিবার সকালে কলকাতার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের সঙ্গে সরাসরি দেখা করেন তিনি এবং তাঁদের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন।

পশ্চিমবঙ্গ লোকভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যপাল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার বিষয়ে বিশদে জেনেছেন। আহত ব্যক্তিরা যাতে দ্রুত এবং সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, তার জন্য আন্তরিক প্রার্থনাও জানিয়েছেন রাজ্যপাল।

এর আগে শনিবার রাতে ঘটনার পরপরই শোকপ্রকাশ করে লোকভবনের পক্ষ থেকে জানানো হয়েছিল, উৎসবের আবহে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় রাজ্যপাল গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি প্রশাসনের তরফে সব রকম সহায়তা নিশ্চিত করার বার্তা দিয়েছিলেন। এদিন হাসপাতালে গিয়ে আহত ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান তিনি।

Scroll to Top