১৪ আশ্বিন ১৪৩৩ বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬

ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী!

৩ অক্টোবর যুবভারতীতে ভারত-ব্রাজিল মহারণ। ম্যাচের আগে ব্রাজিল ও উরুগুয়ে প্রতিনিধিদের জন্য রাজ্য সরকারের সান্ধ্যভোজের আয়োজনের খবর। গ্যালারিতে থাকবেন বিশিষ্ট অতিথিরাও। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিক, মারকুইনহোসদের নিয়ে শক্তিশালী ব্রাজিল দল। নিরাপত্তা ও প্রস্তুতিতে সেজে উঠছে যুবভারতী। কলকাতায় ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

High News Digital Desk:

ব্রাজিল ম্যাচ ঘিরে প্রত্যাশিতভাবেই ভারতীয় ফুটবল মহলে সাজ সাজ রব। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং রাজ্য সরকার প্রস্তুতির কোনও খামতি রাখতে চাইছে না। ওই মেগা ম্যাচ ঘিরে একাধিক চমকও থাকছে। সূত্রের খবর, ম্যাচের একদিন আগে রাজ্য সরকারের তরফে ব্রাজিল এবং উরুগুয়ে দলকে সান্ধ্যকালীন ভোজনে আমন্ত্রণ জানানো হবে। তাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আগামী ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। তার ৩ দিন বাদে উরুগুয়ের বিরুদ্ধে নামবেন আনোয়ার আলিরা। দুই দলই ভারতে চলে আসবে ২ অক্টোবরের মধ্যে। ফেডারেশন সূত্রের খবর, ওইদিন সন্ধেয় ব্রাজিল দলের প্রতিনিধি এবং উরুগুয়ে দলের প্রতিনিধিদের রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই সান্ধ্যভোজনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রাজিল ও উরুগুয়ে দু’দলের প্রতিনিধিরা ছাড়াও ভারতীয় দলও থাকবে ওই সান্ধ্যভোজনে।

চমক আরও বাকি রয়েছে। ব্রাজিল ম্যাচে গ্যালারিতে ফেডারেশন কর্তা, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র পাশাপাশি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এর পাশাপাশি সব ঠিক থাকলে ওই ম্যাচ দেখতে শহরে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও। অর্থাৎ শনিবার যুবভারতীর গ্যালারিতেও রীতিমতো চাঁদের হাট বসতে চলেছে। ইতিমধ্যেই ওই ম্যাচের জন্য সেজে উঠছে যুবভারতী। নিরাপত্তারও পোক্ত বন্দোবস্ত করা হচ্ছে। কোনওরকম কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে চায়

৩ অক্টোবর ম্যাচের জন্য যে টিম ঘোষণা করেছে ব্রাজিল, তা রীতিমতো রত্নখচিত। ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে রাখা হয়েছে রাফিনহা, এস্তেভাও উইলিয়ান, এনড্রিক, জোয়াও পেদ্রোর মতো মহাতারকাকে। মিডফিল্ডারদের মধ্যে খেলতে দেখা যাবে ব্রুনো গিমারেস, আন্দ্রে স্যান্টোস, ডগলাসদের। ডিফেন্সে আবার থাকবেন প্যারিস সাঁ জাঁ-র অধিনায়ক মারকুইনহোস, আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাঘেলাসরা।

Scroll to Top