১ আশ্বিন ১৪৩৩ শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

High News Digital Desk:

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দুর্যোগের জন্য সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে।

উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে শুক্রবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে এ দিন ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা।

Scroll to Top