১৫ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬

নেপালের রাসুয়াগড়ি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে উদ্ধারকাজ সম্পন্ন, সন্ধান মিললো না কারওর

High News Digital Desk:

রাসুয়ার ভোটেকোশি নদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাসুয়াগড়ি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে তল্লাশি চালায় নেপালের সেনাবাহিনীর নেতৃত্বাধীন উদ্ধারকারী দল। এই সুড়ঙ্গে ৯৩ জন আটকে থাকার বিষয়ে তথ্য ছিল। কিন্তু তল্লাশি অভিযানে কোনও জীবিত বা মৃত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তারপরেই ফিরে আসে উদ্ধারকারী দল।

সুড়ঙ্গের শেষ প্রান্তে লোকজন আটকে থাকার আশঙ্কায় নেপালি সেনাবাহিনীর একটি দল তল্লাশি অভিযান চালায়। উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরের শেষ প্রান্ত পর্যন্ত ড্রোনের সাহায্যেও তল্লাশি চালায়। কিন্তু সেখানে কোনও জীবিত ব্যক্তির উপস্থিতি পাওয়া যায়নি। এমনকি, কোনও মৃতদেহের সন্ধানও মেলেনি। সোমবার জানা গেছে, সুড়ঙ্গের ভেতরে কারওর না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই নেপালের সেনাবাহিনী তাদের তল্লাশি অভিযান সমাপ্ত ঘোষণা করে।

উল্লেখ্য, এই জলবিদ্যুৎ প্রকল্পের কর্তৃপক্ষর তরফে সরকারকে জানানো হয়েছিল ৯৩ জন আটকে থাকার বিষয়ে। সুড়ঙ্গের ভেতরে কয়েক ফুট কাদার স্তর ও ধ্বংসাবশেষ জমে থাকায় যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকাজে।

Scroll to Top