২৭ আশ্বিন ১৪৩৩ বুধবার ১৪ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ বুধবার ১৪ অক্টোবর ২০২৬

শুক্রবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

High News Digital Desk:

কলকাতার আকাশ শুক্রবার সকাল থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। আশঙ্কা এড়ানো যাচ্ছে না বজ্রপাতের। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা-সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হচ্ছে না আগামী কয়েকদিনে। এ দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। পাহাড় ও ডুয়ার্সে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। মালদা এবং দুই দিনাজপুরে তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা।

Scroll to Top