২৬ শ্রাবণ ১৪৩৩ বুধবার ১২ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ বুধবার ১২ আগস্ট ২০২৬

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২, আহত কমপক্ষে ৫৭০ জন

High News Digital Desk:

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩২। এছাড়াও কমপক্ষে ৫৭০ জন আহত হয়েছেন। সোমবার পশ্চিম কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪। ইউএস জিওলজিক্যাল সার্ভের বিবৃতি অনুযায়ী, সোমবার কলম্বিয়ার রাজধানী বগোটার পশ্চিমে প্রায় ৪০০ কিলোমিটার অন্দরে স্যান হোসে দে পামার এলাকায় প্রায় ১০৭ কিলোমিটার মাটির নীচে এই কম্পনের উৎস।

ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, পড়শি দেশ পানামা এবং ইকুয়েডরেও ভূকম্পন অনুভূত হয়। যদিও সে দেশে খুব একটা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কলম্বিয়ায় বড়বড় বহুতল ভেঙে পড়ে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩২ এবং আহত হয়েছেন ৫৭০ জন।

Scroll to Top