২৬ শ্রাবণ ১৪৩৩ বুধবার ১২ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ বুধবার ১২ আগস্ট ২০২৬

শ্রাবণ মাসের সোমবারে কেদারনাথে ভক্তদের ঢল, এখনও পর্যন্ত ধাম দর্শন প্রায় সাড়ে ১৪ লক্ষ পুণ্যার্থীর

High News Digital Desk:

শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে কেদারনাথ ধামে দর্শনের জন্য ঢল নামে ভক্তদের। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত ধামে আসে । উল্লেখ্য, কেদারনাথ ধামে এখনও পর্যন্ত ১৪ লক্ষ ৪৫ হাজার ৯৪৬ জন পুণ্যার্থী ভগবান কেদারের দর্শন করেছেন।

জেলাশাসক বিশাল মিশ্রের তত্বাবধানে কেদারনাথ যাত্রাকে সহজ ও নিরাপদ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। ধামে ভক্তদের থাকার জায়গা, খাবার, পানীয় জল, স্বাস্থ্য-সহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার প্রতিও খেয়াল রাখা হচ্ছে। পুণ্যার্থীদের সহযোগিতায় প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মচারীদের কেদারনাথ ধাম চত্বরে মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রশাসনের মূল লক্ষ্য, নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে তীর্থযাত্রা সম্পন্ন করা।

Scroll to Top