৭ শ্রাবণ ১৪৩৩ শনিবার ২৪ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ শনিবার ২৪ জুলাই ২০২৬

রাজকীয় আয়োজনে শুরু গ্লাসগো কমনওয়েলথ গেমস

High News Digital Desk:

স্কটল্যান্ডের গ্লাসগোয় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হল এবারের কমনওয়েলথ গেমস। ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে ওভিও হাইড্রো অ্যারেনায় অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে স্কটল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস গেমসের উদ্বোধন ঘোষণা করেন। রানী ক্যামিলাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্যারেড অব নেশনস। ভারতের ১২৬ সদস্যের কনটিনজেন্টের নেতৃত্ব দেন অলিম্পিক পদকজয়ী দুই তারকা—ভারোত্তোলক মীরাবাই চানু এবং বক্সার লভলিনা বরগোহাইন। মীরাবাই হাতে তেরঙ্গা নিয়ে ভারতীয় দলের নেতৃত্ব দেন, অন্যদিকে লভলিনা বহন করেন কমনওয়েলথ ব্যাটন।

২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমস অংশ নিচ্ছে ৭৪টি কমনওয়েলথ দেশ ও অঞ্চল। ১০টি খেলায় ১১ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।

Scroll to Top