৬ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার ২৩ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার ২৩ জুলাই ২০২৬

তৃণমূল কংগ্রেস দলটি বিলুপ্তির পথে, কটাক্ষ দিলীপ ঘোষের

High News Digital Desk:

তৃণমূল কংগ্রেস দলটি বিলুপ্তির পথে, কটাক্ষ করে বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস দলটি বিভ্রান্ত, নেতারা বিভ্রান্ত, এমনকি তাঁদের দলনেত্রীও বিভ্রান্ত। দলটি এখন বিলুপ্তির পথে। কর্মী-সমর্থকরা এখন চরম দ্বিধায়—তাঁরা কোন পথে যাবে।”

লোকসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা থেকে কুণাল ঘোষ সাসপেন্ড হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কুণাল ঘোষ বিপ্লবী হতে চান। তিনি প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন। তিনি যে গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন, তাতে তাঁর পেছনে আর কেউ নেই—তিনিই একমাত্র নেতা। দলেরই অন্য একটি গোষ্ঠীর সঙ্গে তাঁরা নিজেদের মধ্যে লড়াই করছেন।” দিলীপ আরও বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই রোগটি নতুন কিছু নয়, বরং পুরোনো; প্রথমে তিনি দলের ভেতরেই বিবাদে জড়ান, মহিলা সাংসদদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন—এ নিয়ে স্পিকারের কাছে একাধিক অভিযোগও জমা পড়েছে। দলটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে।”

Scroll to Top