২২ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬

রাজ্যের বেহাল অবস্থার হাল ফেরাতে বাঁকুড়ায় অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

High News Digital Desk:

এই রাজ্যে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। আইনশৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ এই জায়গা থেকে ২ মাসে আমরা বেরিয়ে এসেছি অনেকটা। আর ডানকুনিতে লম্বা লাইন করে ট্রাকে কেউ হাত পাতে না।’ একটি ইস্পাত কারখানার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনাপর্বে শুক্রবার বাঁকুড়ায় পৌঁছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে এই দাবি করেন।

ওই কারখানার নাম করে তাঁর দাবি, ‘এর হাত ধরে ১০০০ কোটির বিনিয়োগ হবে বাংলায়। বহু কর্মসংস্থান হবে। গ্রামের হাজার হাজার ছেলে, যারা বাইরে চলে গিয়েছে। তারাও এবার নিজের রাজ্যে কাজ পাবে।’

কারখানা কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারখাানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া ও সংলগ্ন জেলার শিল্প ও আর্থ-সামাজিক দিকটিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Scroll to Top