০ শ্রাবণ ১৪৩৩ শনিবার ১৭ জুলাই ২০২৬
০ শ্রাবণ ১৪৩৩ শনিবার ১৭ জুলাই ২০২৬

কঠোর নিরাপত্তায় অমরনাথের উদ্দেশ্যে রওনা পুণ্যার্থীদের ১৬-তম দল

High News Digital Desk:

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ বৃহস্পতিবার নিট ইউজি-র ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা neet.nta.nic.in থেকে নিজেদের ফল ডাউনলোড করতে পারবেন। প্রথম বার প্রশ্ন ফাঁস হওয়ার পরে দ্বিতীয় বার নিট অনুষ্ঠিত হয় ২১ জুন। ২০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১১.২১ লক্ষেরও বেশি পড়ুয়া স্নাতক স্তরে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন বলে জানা গিয়েছে। ১৩৮ জন পরীক্ষার্থী ৬৯০-এর বেশি নম্বর পেয়েছেন। এ বারের পরীক্ষায় ৭২০-র মধ্যে সর্বোচ্চ ৭১৫ নম্বর পেয়েছেন পঞ্জাবের লুধিয়ানার আরিয়ান গুপ্তা।

কৃতি পড়ুয়া আরিয়ান শুক্রবার পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করে। সে জানিয়েছে, ৭২০-এর মধ্যে ৭১৫ নম্বর পেয়েছে সে। আরিয়ান জানান, “আমি অনেক পড়াশোনা করেছি। কঠোর পরিশ্রমের এই ফল পেয়ে আমি আনন্দিত। আমার বাবা-মা দুজনেই চিকিৎসক এবং আমার বড় ভাই ‘অল ইন্ডিয়া র্যাঙ্ক’ ৫৪ পেয়ে এমবিবিএস করছেন। শিক্ষকরা যা শেখাতেন, আমি সবসময় তা মেনে চলতাম। আমি এইমস দিল্লিতে ভর্তি হব এবং আশা করি ভবিষ্যতে একজন অনকোলজিস্ট হব।

Scroll to Top