২৩ আষাঢ় ১৪৩৩ বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬

অন্নপূর্ণার আবেদন ‘রিজেক্ট’ দেখাচ্ছে? আর আবেদন করা যাবে কিনা জানুন

অন্নপূর্ণা যোজনায় আবেদন বাতিল হলেও যোগ্য আবেদনকারীরা নথির ভুল সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন বলে জানিয়েছে রাজ্য সরকার। অনেকের স্ট্যাটাস ‘Rejected’ থেকে ‘Under Enquiry’ হয়েছে। কেন আবেদন বাতিল হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ কী, তা নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন দেখুন।

High News Digital Desk:

অন্নপূর্ণা যোজনায়  আবেদন করেও এখনও টাকা পাননি অনেকে। সরকারি ওয়েবসাইটে বহু আবেদনকারীর স্টেটাস ‘রিজেক্টেড’ দেখাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন, আবেদন বাতিল হয়ে গেলে কি আবার এই প্রকল্পে  আবেদন করা সম্ভব?

অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি আপডেট

১ জুলাই থেকে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। তবে সেদিনই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ২৬ লক্ষ আবেদনকারীর নাম বাদও গিয়েছে।

এই পরিস্থিতিতে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায় বলেন, কোনও যোগ্য আবেদনকারী সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না। যোগ্য কারও আবেদন বাতিল হয়ে গেলে তাঁরা যেন আবার আবেদন করতে দেরি না করেন। কেবল নথিগত কোনও ত্রুটি থাকলে সেটি সংশোধন করে পুনরায় আবেদন করা যাবে।

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হওয়ার কারণ

এই সরকারি প্রকল্পে আবেদন বেশ কিছু কারণে বাতিল হতে পারে। এর মধ্যে অন্যতম-

১) অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে আধার কার্ড অথবা ভোটার কার্ডের তথ্য ভুল থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।

২) শুধুমাত্র ভারতীয় নাগরিকরা রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা পাবেন। কোনও অভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে।

৩) ২০২৬ সালে হওয়া এসআইআরে নাম বাদ গিয়েছে, অথচ অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে সেটি উল্লেখ না করলেও নাম বাদ যেতে পারে।

সম্প্রতি আবার বহু আবেদনকারীর স্টেটাস ‘রিজেক্টেড’ থেকে ‘আন্ডার এনকোয়ারি’ হয়ে গিয়েছে। সেই নিয়েও বড় আপডেট দিয়েছেন মন্ত্রী মালতি।

মন্ত্রী বলেন, বিডিও, এসডিও, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে এনকোয়ারির কথা বলা হয়েছে। সরকারের লোকজন আবেদনকারীদের বাড়ি যাবে। আবেদন কেন বাতিল হয়েছে সেটা খতিয়ে দেখা হবে।

সম্পূর্ণ ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ইউটুব চ্যানেলে- https://youtu.be/daNgQssn8hI

Scroll to Top