২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ শনিবার ১২ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ শনিবার ১২ জুন ২০২৬

তৃণমূলকে ‘পরিবারতন্ত্র’ নিয়ে কটাক্ষ শেহজাদ পুনাওয়ালার

High News Digital Desk:

তৃণমূল কংগ্রেসকে ‘পরিবারতন্ত্র’ নিয়ে নিশানা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি শুক্রবার বলেন, এখন তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে ‘টুকরো মে কংগ্রেস’-এ। তারা বাকি সবাইকে দোষারোপ করতে পারে, বিভ্রান্তির মধ্যে বেঁচে থাকতে পারে। কিন্তু আসল সত্য এটাই যে, যখন আপনি ‘পরিবারতন্ত্র’ চাপিয়ে দেবেন, যখন আপনি নিজের ভাইপোকে দলের মাথায় চাপিয়ে দেবেন, তখন দল আপনার থেকে দূরে সরে যাবে। এখন আপনারা দলের ঊর্ধ্বে পরিবারকে স্থান দিয়েছেন, আর সেই কারণেই ডিএমকে, আরজেডি এবং উদ্ধব সেনার মতো একই পরিণতির মুখোমুখি হচ্ছেন। নিজের ‘পুত্রসম’ একজনের উত্থান ঘটাতে গিয়ে আপনারা আসলে নিজেদের দলের পতন ডেকে এনেছেন। তবুও আপনারা অন্যদের দোষ দিয়ে যাচ্ছেন। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই তিনি থাকতে পারছেন না।

Scroll to Top