৪ আষাঢ় ১৪৩৩ শনিবার ২০ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ শনিবার ২০ জুন ২০২৬

প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়েছে : উপরাষ্ট্রপতি

High News Digital Desk:

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একটানা দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। বুধবার জওহরলাল নেহেরুকেও ছাপিয়ে গেলেন তিনি। গৌরবের এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। মোদীর প্রশংসায় তিনি লিখেছেন, ‘এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র ক্ষমতায় থাকার সময়সীমার পরিমাপ নয়, বরং আমাদের জাতীয় উন্নয়নের যাত্রাপথে এক রূপান্তরিত যুগের প্রতিফলন।”

উপরাষ্ট্রপতি উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়েছে। এ ছাড়া পরিকাঠামোর সম্প্রসারণ, সামাজিক ক্ষমতায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতি—প্রতিটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের সভ্যতাগত চেতনারও নবজাগরণ ঘটেছে।’

Scroll to Top