আইআরসিটিসি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের মামলায় লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব ও রাবড়ি দেবী-সহ ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছে দিল্লির রাউস এভিনিউ আদালত। আদালত আগামী ১৬ জুলাই এই বিষয়ে রায় ঘোষণা করবে।
এই মামলায় আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, রাবড়ি দেবী এবং আরও ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। দিল্লির রাউস এভিনিউ আদালত আগামী ১৬ জুলাই এই বিষয়ে রায় ঘোষণা করবে।










