হরমুজ প্রণালীর কাছে সোমবার আমেরিকার সেনার একটি অ্যাপাচি হেলিকপ্টার ভেঙে পড়েছে। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার থেকে দুই আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি শত্রুপক্ষের হামলা না কি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “পাইলটরা ভালো আছেন। কেউ আহত হননি। আমরা আগামীকাল এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করব।”
এদিকে, ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা এক ঘণ্টার মধ্যেই এটি সম্পন্ন করতে পারব বলে মনে করি। আমার ধারণা, এতে কোনও জটিল বা অমীমাংসিত বিষয় নেই। আমরা একটি অত্যন্ত ভালো ও শক্তিশালী চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমরা যদি বোমাবর্ষণ করি—যা চাইলে খুব সহজেই করা সম্ভব এবং টানা দুই-তিন সপ্তাহ ধরে তা চালালে—তবে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু সেক্ষেত্রে ওই প্রণালীটি (হরমুজ প্রণালী) মাসের পর মাস বন্ধ হয়ে থাকবে। বোমাবর্ষণ করলে বহু মানুষের প্রাণহানি ঘটবে। কে এমনটা করতে চায়? আমি তো চা










